Life Science জীবন ও তার বৈচিত্র্য Classification of Animal Kingdom Question #7916 (CAT-II)

সাইক্লোস্টোমাটা (Cyclostomata) বা অ্যাগনাথা (Agnatha) উপশ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীদের (যেমন- ল্যাম্প্রে, হ্যাগফিশ) বৈশিষ্ট্য সনাক্ত করো:

A এদের মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন (Jawless)
B এদের দেহে 1টি মাত্র একক নাসাছিদ্র (Single nostril) বর্তমান
C এদের জীবনচক্রে অ্যামোসিটিস (Amoecetes) লার্ভা দশা দেখা যায়
D এদের দেহে প্লাকয়েড আঁশ ও যুগ্ম পাখনার উপস্থিতি লক্ষ্য করা যায়
Correct Answer & Explanation
Option A,B,C
• সাইক্লোস্টোমাটা (Cyclostomata) শ্রেণির প্রধান বৈশিষ্ট্য: • এরা চোয়ালবিহীন (Agnatha) চোষক প্রকৃতির গোলাকার মুখছিদ্রযুক্ত প্রাণী। • চর্ম সম্পূর্ণ আঁশবিহীন, মসৃণ ও মিউকাস গ্রন্থিযুক্ত এবং এদের 1টি নাসাছিদ্র থাকে। • পেট্রমাইজন (Petromyzon)-এর জীবনচক্রে অ্যামোসিটিস (Amoecetes) লার্ভা দেখা যায়। • এদের দেহে কোনো যুগ্ম উপাঙ্গ বা পাখনা থাকে না।