Life Science জীবন ও তার বৈচিত্র্য Classification of Animal Kingdom Question #7946 (CAT-II)

সাইক্লোস্টোমাটা (Cyclostomata) শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীদের (যেমন- ল্যাম্প্রে, হ্যাগফিশ) চর্ম ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য সম্পর্কিত সঠিক তথ্যগুলি নির্বাচন করো:

A এদের চর্ম সম্পূর্ণরূপে আঁশবিহীন, মসৃণ এবং প্রভূত মিউকাস গ্রন্থিযুক্ত।
B এদের গলবিলে 6-14 জোড়া পৃথক ফুলকা ছিদ্র থাকে।
C এদের অন্তকর্ণে 1 টি বা 2 টি অর্ধবৃত্তাকার নালি থাকে।
D এদের হূৎপিন্ড 3-প্রকোষ্ঠবিশিষ্ট এবং উন্মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়।
Correct Answer & Explanation
Option A,B,C
সাইক্লোস্টোমাটা শ্রেণির প্রধান সনাক্তকারী বৈশিষ্ট্যগুলি হলো: • চর্ম আঁশবিহীন, মসৃণ ও মিউকাস গ্রন্থিযুক্ত। • গলবিলে 6-14 জোড়া ফুলকা ছিদ্র ফুলকা প্রকোষ্ঠে থাকে। • অন্তকর্ণে 1 টি বা 2 টি অর্ধবৃত্তাকার নালি উপস্থিত। • এদের হূৎপিন্ড 2-প্রকোষ্ঠবিশিষ্ট (1 টি অলিন্দ ও 1 টি নিলয়) এবং বন্ধ রক্তসংবহনতন্ত্র বর্তমান, তাই অপশন D ভুল।