Life Science জীবন ও তার বৈচিত্র্য Classification of Animal Kingdom Question #7953 (CAT-II)

মৎস্য শ্রেণির অন্তর্ভুক্ত বিশেষ মাছ ও তাদের বৈজ্ঞানিক নাম সংক্রান্ত সঠিক জোড়গুলি নির্বাচন করো:

A উড়ুক্কু মাছ (Flying fish) - Exocoetus volitans
B হাতুড়ি মাথা হাঙর (Hammer headed shark) - Sphyrna zygaena
C সর্বাপেক্ষা দ্রুতগামী মাছ (Sail fish) - Istiophorus platypterus
D বিশ্বের সবচেয়ে মন্থর গতিসম্পন্ন মাছ - Balaenoptera musculus
Correct Answer & Explanation
Option A,B,C
সঠিক তথ্যাবলী: • উড়ুক্কু মাছের বিজ্ঞানসম্মত নাম Exocoetus volitans। • হাতুড়ি মাথা হাঙরের বিজ্ঞানসম্মত নাম Sphyrna zygaena। • বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মাছ হলো সেল ফিশ (Istiophorus platypterus), যার গতিবেগ ঘণ্টায় প্রায় 109 কিমি। • বিশ্বের সবচেয়ে মন্থর গতি সম্পন্ন মাছ হলো বেঁটে সমুদ্র ঘোড়া বা Dwarf sea horse (Hippocampus zosterae - গতিবেগ 0.016 km/hr)। Balaenoptera musculus হলো নীল তিমির বিজ্ঞানসম্মত নাম, যা একটি স্তন্যপায়ী প্রাণী।