Life Science জীবন ও তার বৈচিত্র্য Classification of Animal Kingdom Question #7951 (CAT-II)

অসটিকথিস (Osteichthyes) বা অস্থিময় মাছের প্রধান সনাক্তকারী বৈশিষ্ট্যগুলি হলো:

A এদের ৪ জোড়া ফুলকা কানকো (Operculum) দ্বারা ঢাকা থাকে।
B এদের দেহাভ্যন্তরে গ্যাসপূর্ণ পটকা (Swim bladder) উপস্থিত।
C পুরুষ মাছের শ্রেণি পাখনার মাঝে ক্ল্যাসপার (Clasper) নামক সঙ্গম অঙ্গ থাকে।
D দেহে কেবল অনুবীক্ষনিক প্লাকয়েড (Placoid) আঁশ বর্তমান।
Correct Answer & Explanation
Option A,B
অসটিকথিস বা অস্থিময় মাছের প্রধান বৈশিষ্ট্য: • মাথার দু-পাশে 4 জোড়া ফুলকা থাকে যা কানকো (Operculum) দিয়ে ঢাকা। • উদরে ভাসমানতায় সাহায্যকারী পটকা বা পটাকা থাকে। • ক্ল্যাসপার কেবল তরুণাস্থিময় মাছ (Chondrichthyes)-এর পুরুষ প্রাণীদের থাকে। • অসটিকথিস মাছে সাইক্লোয়েড, টিনয়েড বা গানয়েড আঁশ থাকে (প্লাকয়েড আঁশ কন্ড্রিকথিসে থাকে)।