Physical Science দ্রবণ General / Main Topic Question #7224 (CAT-II)

কলয়েডীয় দ্রবণ তৈরির পদ্ধতিগুলি কী কী?

A উষ্ণ জলে স্টার্চ, জিলেটিন, প্রোটিন ইত্যাদি জলীয় পদার্থ মিশিয়ে।
B আয়নিক যৌগের জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করে।
C দুটি অমিশ্রণীয় তরলকে মিশিয়ে।
D অধিক পরিমাণ জলের মধ্যে অল্প পরিমাণ তেল মিশিয়ে।
Correct Answer & Explanation
Option A,D
কলয়েডীয় দ্রবণ তৈরির পদ্ধতিগুলি: • উষ্ণ জলে স্টার্চ, জিলেটিন, প্রোটিন, গাম ইত্যাদি জলীয় পদার্থ মিশিয়ে ভালো করে নাড়ালে কলয়েডীয় দ্রবণ তৈরি হয়। • অধিক পরিমাণ জলের মধ্যে অল্প পরিমাণ তেল মিশিয়ে ভালো করে ঝাঁকালে কলয়েডীয় দ্রবণ তৈরি হয়। এই ধরনের কলয়েডীয় দ্রবণকে ইমালশন বলে। • জলের মধ্যে সালফার বা ডিটারজেন্ট মিশিয়ে খুব ভালোভাবে নাড়ালে ফেনা উৎপন্ন হয়। এই ফেনা এক প্রকার কলয়েডীয় দ্রবণ। • সোডিয়াম থায়োসালফেটের লঘু জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কলয়েডীয় সালফার পাওয়া যায়। (Na₂S₂O₃ + H₂SO₄ → Na₂SO₄ + H₂O + SO₂ + S (কলয়েডীয় সালফার))