Life Science জীবন ও তার বৈচিত্র্য Classification of Animal Kingdom Question #6866 (CAT-II)

অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি হল:

A এদের দেহ খণ্ডকযুক্ত।
B এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া।
C এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।
D এদের সিলোম প্রকৃত।
Correct Answer & Explanation
Option A,B,D
অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি হল: • এদের দেহ খণ্ডকযুক্ত (Metameric segmentation) বা সোমাইট (Somites) নিয়ে গঠিত। • এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া। • এদের রক্ত সংবহনতন্ত্র সাধারণত বদ্ধ প্রকৃতির (closed circulatory system)। • এদের সিলোম প্রকৃত (Eucoelom) প্রকৃতির।