Life Science জীবন ও তার বৈচিত্র্য Classification of Animal Kingdom Question #6608 (CAT-II)

নিম্নলিখিত কোন প্রাণীগুলিতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা (Bilateral symmetry) দেখা যায়?

A মানুষ
B প্রজাপতি
C হাইড্রা
D পূর্ণাঙ্গ তারা মাছ
Correct Answer & Explanation
Option A,B
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা হলো এমন এক ধরনের প্রতিসাম্যতা যেখানে কেন্দ্রীয় অক্ষ বরাবর কেবল একটিমাত্র উল্লম্ব তল (স্যাজিটাল) দিয়ে দেহকে ডান ও বাম দুটি সদৃশ অংশে ভাগ করা সম্ভব। মানুষ, মাছ, প্রজাপতি, কেঁচো এবং তারা মাছের লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখায়। হাইড্রা অরীয় প্রতিসাম্যযুক্ত এবং পূর্ণাঙ্গ তারা মাছ পঞ্চঅরীয় প্রতিসাম্যযুক্ত।