Correct Answer & Explanation
Option C
প্রোটোস্টোমিয়া (Protostomia) প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় ব্লাস্টোপোর মুখছিদ্রে পরিণত হয় এবং এদের সিলোম মেসোডার্মাল কোষপুঞ্জ চিরে বা দ্বিধাবিভক্ত হয়ে গঠিত হয়, যা সাইজোসিলিক (Schizocoelic) প্রকৃতির। অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মোলাস্কা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। একাইনোডার্মাটা ও কর্ডাটা হলো ডিউটেরোস্টোমিয়া।