Physical Science পরমাণুর গঠন General / Main Topic Question #6144 (CAT-I)

পরমাণুর পারমাণবিক সংখ্যা Z এবং একটি একক প্রোটনের আধান +e হলে, পরমাণুর নিউক্লিয়াসের মোট তড়িৎ আধান কত হবে?

A - Z e
B 0 (শূন্য)
C + Z e
D + 2 Z e
Correct Answer & Explanation
Option C
পরমাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন ও নিউট্রন থাকে। নিউট্রন নিস্তড়িৎ হওয়ায় নিউক্লিয়াসের সমস্ত আধান প্রোটনের আধানের জন্য হয়। • নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যা = Z • একটি প্রোটনের আধান = +e • সুতরাং, নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান = + Z e।