Life Science জীবন ও তার বৈচিত্র্য জীবের পাঁচটি রাজ্য Question #6001 (CAT-I)

শৈবাল বা অ্যালগির ক্ষেত্রে সমঅঙ্গদেহী (Thalloid) গঠনের সঠিক অর্থ কোনটি?

A দেহ নলাকার ও শাখা-প্রশাখাহীন
B দেহ কাণ্ড ও পাতাসদৃশ কলিড ও ফাইলিডে বিভক্ত
C দেহ স্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত
D দেহকে প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় পৃথক করা যায় না
Correct Answer & Explanation
Option D
উদ্ভিদের অঙ্গসংস্থানিক বৈচিত্র্য: • শৈবাল বা অ্যালগির দেহ থ্যালাস প্রকৃতির; অর্থাৎ দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না (যেমন— Chlamydomonas, Spirogyra)। • মসের দেহে কাণ্ডসদৃশ (কলিড) ও পাতাসদৃশ (ফাইলিড) অংশ থাকে। • ফার্ন ও সপুষ্পক উদ্ভিদের দেহ প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে।